• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর জন্মদিনে স্বপ্নের মেট্রোরেলে ঘুরলো ৫০ শিশু

প্রকাশিত: ১৮:১১, ১৭ মার্চ ২০২৪

আপডেট: ১৮:১২, ১৭ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
বঙ্গবন্ধুর জন্মদিনে স্বপ্নের মেট্রোরেলে ঘুরলো ৫০ শিশু

কারো কাছে প্রথমবারের মতো মেট্রোরেলে নগর ভ্রমণ, কারো কাছে পাখির চোখে আকাশ দেখা। সুবিধা বঞ্চিত শিশুদের কাছে এমন সুযোগ যেন এক বিস্ময়। অনেকটা চোখের পলকে পথ ফুরোলেও মেট্রোরেলের গ্লাসবদ্ধ জানালায় অবাক দৃষ্টিতে নগর দেখা যেন কিছুতেই ফুরোয় না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত ৫০ শিশুকে মেট্রোরেলে আনন্দ ভ্রমণের সুযোগ দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর। 

এ শিশুদের মতিঝিল মেট্রো স্টেশনে সকাল ১১টা ২০ মিনিটের ট্রেনে তুলে দেওয়া হয়। এসময় শিশুদের সঙ্গে ছিলেন সড়ক ও সেতু সচিব আমিন উল্লাহ নুরী। 

বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় শিশু দিবসের এই দিতে মেট্রো রেলে ভ্রমণের সুযোগ পেয়ে শিশুদের বাধভাঙ্গা উচ্ছ্বাস। প্রতিটি খুদে মনে যেন বয়ে যায় আনন্দের ঢেউ। 

এর আগে, সড়ক ও সেতু সচিব আমিন উল্লাহ নুরী জানান, শিশু বা শিক্ষার্থীদের জন্য মেট্রো রেলে হাফ পাস চালুর সুযোগ নেই।  এমআরটি পাস নিয়ে টিকিটের মূল্য থেকে ১০ শতাংশ ছাড়ের সুবিধা নিতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।

পথশিশুদের বহন করা ট্রেনটি উত্তরা উত্তর গিয়ে পৌঁছালে সেখান থেকে বিআরটিসি বাসে পৌঁছে দেয়া হয় গন্তব্যে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত