• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর পরিবার প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৮:০৩, ১৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
বঙ্গবন্ধুর পরিবার প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের

ছবি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, জিয়াউর রহমান থেকে শুরু করে অনেকেই বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হননের অপচেষ্টা করে গেছেন। বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (১৮ মার্চ) তেজগাঁও এ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, একটি পরিবার ক্ষমতায় থেকেও গত ১৫ বছরে ক্ষমতার কোনো বিকল্প সেন্টার করেনি। এখানে হাওয়া ভবন নেই, এই দেশে কোনো হাওয়া ভবন নেই। ১৫ বছরেও অলটারনেটিভ পাওয়ার সেন্টার এ দেশে কেউ করেনি। লেখাপড়া করেছে অক্সফোর্ড, হার্ভার্ডে। এই পরিবারের সন্তানেরা মেধাবী। যে যেখানে আছে, সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে মেধা দিয়ে, গায়ের জোরে নয়, লুটপাট করে নয়, দখল করে নয়, অর্থ পাচার করে নয়। এই পরিবার সততার প্রতীক। প্রত্যেকেই সততার আদর্শে উজ্জীবিত। 

আওয়ামী লীগের এ নেতা বলেন, এ দেশে দুজন মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকবেন। একজন বঙ্গবন্ধু, আরেকজন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকের রাজনৈতিক কর্মীরা, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ মানেন না, সততা মানেন না, নির্দেশনা মানেন না, জীবন দর্শন থেকে শিক্ষা নেন না—আর দাবি করেন, আপনারা বঙ্গবন্ধুর সৈনিক! এই দাবি কেন করেন? সৈনিক হলে চরিত্রবান হতে হবে, সৎ হতে হবে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত