• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

যুগের সাথে তাল মিলিয়ে টাঙ্গাইল শাড়ীতে এসেছে নতুন বৈচিত্র

আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩২, ২০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
যুগের সাথে তাল মিলিয়ে টাঙ্গাইল শাড়ীতে এসেছে নতুন বৈচিত্র

‘নদী চর খাল বিল গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন’। বাঙ্গালি নারীদের পছন্দের তালিকার শীর্ষে টাঙ্গাইল শাড়ি। ঈদসহ নানা উৎসবে বাহারি ডিজাইন আর নানা কারুকার্যের কারণে কখনই টাঙ্গাইল শাড়ির আকর্ষণ ফুরিয়ে যায় না।

ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে কর্মব্যস্ত হয়ে পড়েছে টাঙ্গাইলের তাতীরা। তাঁত পল্লী হিসেবে খ্যাত জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইলের পুরো গ্রাম মুখরিত হয়ে উঠেছে তাঁতের খট খট শব্দে। নিত্য নতুন ডিজাইন আর যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণেই মুলত বিশ্ব দরবারে এখনও দাপিয়ে বেড়াচ্ছে টাঙ্গাইল শাড়ি। রমণীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এ শাড়ি। তাইতো ঈদ বা যে কোন সামাজিক উৎসবে রমণীদের টাঙ্গাইল শাড়ির কদর বেড়ে যায়। এবারের ঈদেও টাঙ্গাইল শাড়িতে এসেছে নানা বৈচিত্র। তবে টাঙ্গাইল শাড়ির মহাজনরা লাভবান হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি তাঁতের শাড়ি তৈরির কারিগরদের। 

ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে কর্মব্যস্ত হয়ে পড়েছে টাঙ্গাইলের তাতীরা

সময়ের সাথে সাথে টাঙ্গাইল তাঁতের শাড়িতে এসেছে বৈচিত্র আর নতুনত্ব। কটন, পিওর সিল্ক, সফট সিল্ক, হাফ সিল্ক ও সুতি শাড়ি, জামদানি, সুতি জামদানি, পুষ্পা কাতান, বালুচুড়ি, সুতি তন্তুজ ও মুসলিন তন্তুজ তৈরি হচ্ছে তাঁত পল্লীগুলোতে। এবারের ঈদে দেশি ও বিদেশি ব্যবসায়ীসহ অনলাইন বিক্রেতারাও শাড়ী নিয়ে যাচ্ছে তাঁতপল্লী থেকে। টাঙ্গাইল তাঁত শাড়ীর প্রতি নারীদের রয়েছে আগ্রহ।

টাঙ্গাইল তাঁত শাড়ীর প্রতি নারীদের রয়েছে আগ্রহ

টাঙ্গাইল শাড়ীর মহাজনরা কোটি কোটি টাকার মালিক হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি শাড়ি উৎপাদনকারী কারিগরদের। যে পারিশ্রমিক পায় তা বর্তমান বাজার অনুযায়ী খুবই কম। সপ্তাহে ৩-৪ শাড়ী বুনতে পারলে দুই থেকে আড়াই হাজার টাকা মজুরি পায় তারা। এমনটি অভিযোগ তাতীদের।

টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন, টাঙ্গাইল শাড়িতে রয়েছে নতুনত্ব ও বৈচিত্র। সময়ের সাথে তাল মিলিয়ে এবছর আরও নতুন নতুন ডিজাইনের শাড়ী তৈরি হচ্ছে। তাই এ শাড়ির চাহিদা কখনই নিঃশেষ হয়ে যাবে না। বিশ^ দরবারে নারীদের পছন্দের শীর্ষেই থাকবে টাঙ্গাইল শাড়ি। এবারের ঈদেও নতুন নতুন ডিজাইন আনা হয়েছে টাঙ্গাইল শাড়িতে। সেই সাথে নতুনত্ব যোগ হয়েছে টাঙ্গাইলের তাঁতের থ্রি-পিছ। টাঙ্গাইল শাড়ীর ঐহিত্য ও এই শাড়ীকে টিকিয়ে রাখতে হলে সরকারি আরও পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত