• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদদের স্মরণে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

প্রকাশিত: ১৪:২৭, ২৫ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদদের স্মরণে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আগামীকাল মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। দিবসটি পালনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে লাখো জনতার। এ উপলক্ষে ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। 

যথাযোগ্য মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব।

রাত পোহালেই শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ। শেষ মুহুর্তের ধোয়া, মোছা আর রং তুলির কাজ সবই সম্পন্ন।
 
প্রতিবারের মত এবারও স্বাধীনতা দিবস উদযাপনে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 

স্মৃতিসৌধ এলাকায়  সৌন্দর্য বাড়িয়ে তুলতে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন জায়গায় বহুতল ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। রাজনৈতিক দলের নের্তাকর্মীরা তাদের শীর্ষ নেতাদের স্বাগত জানাতে নিয়েছে নানা প্রস্তুতি। 

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে গড়ে ওঠা জাতীয় স্মৃতিসৌধ এখন জাতির শ্রদ্ধার্ঘের অপেক্ষায়। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত