• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার শ্রদ্ধা

প্রকাশিত: ০৮:২৮, ২৬ মার্চ ২০২৪

আপডেট: ১০:১৬, ২৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশ সফররত ভুটানের রাজা। এরপর শ্রদ্ধা জানান মন্ত্রীপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিকরা। পরে ৫৪ তম স্বাধীনতা দিবসে বিএনপির নেতৃত্বাধীন দেশ বিরোধি সাম্প্রদায়িক শক্তিকে পরাভূত করার অঙ্গিকারের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মহান স্বাধীনতা দিবসে, ভোরের আলো ফোটার সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া দেশ ভূটানের সফররত রাজা জিগমে খেসার ওয়াংচুক।

পরে মন্ত্রিসভার সদস্য ও দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারো শহীদ বেদীতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। 

এরপর একে একে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডেপুটি স্পীকার, তিন বাহিনীর প্রধান, ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা।  

শ্রদ্ধা জানানোর পর স্বাধীনতা দিবসে দলের আঙ্গীকারের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ খুলে দেয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত