• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাকড্

প্রকাশিত: ১৭:২৬, ১ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাকড্

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাকড্ হয়েছে। সোমবার (১ এপ্রিল) হ্যাকড্ হয় বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। হ্যাকার কর্তৃক বর্তমানে পেইজটিতে অনাকাঙিক্ষত কনটেন্ট প্রদর্শিত হচ্ছে। 

এক বিজ্ঞপ্তিতে পিডিবি জানিয়েছে, কর্তৃপক্ষ ইতোমধ্যে ফেইসবুক পেইজটি পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে  (বিটিআরসি) পত্র প্রদানসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। 

প্রেস বিজ্ঞপ্তি

খুব শীঘ্রই বিউবো'র ফেইসবুক পেইজটি পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে বিউবো আশা করছে। সে পর্যন্ত বিউবো'র ফেইসবুক পেজের ফলোয়ারবৃন্দদের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা হলো।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক  মোঃ শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত