• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

যত আয় হলে পাবে বিধবা ভাতা, খসড়া অনুমোদন মন্ত্রিসভায়

প্রকাশিত: ২০:৩৫, ১ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
যত আয় হলে পাবে বিধবা ভাতা, খসড়া অনুমোদন মন্ত্রিসভায়

বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা- ২০২৪ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন নীতিমালায় তাদের ভাতা পাওয়ার ক্ষেত্রে শিথিল হয়েছে আয়ের সীমা।

সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

নতুন নীতিমালা অনুযায়ী, এই ভাতা গ্রহণকারীদের বার্ষিক ব্যক্তিগত আয় ১৫ হাজার টাকার নিচে থাকা লাগবে। আগে যে সুবিধা ভোগ করত শুধু ১২ হাজার টাকার নিচের আয় করা ব্যক্তিরা।

ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের একটি বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচি হলো, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন। যা প্রধানমন্ত্রী ১৯৯৮-৯৯ সালে শুরু করেন। ২০২৪-২৫ অর্থবছরে ২৫ লাখ ৭৫ হাজার বিধবা ও স্বামী পরিত্যাক্তাকে ভাতা দেওয়া হবে। তাদের মাসিক ৫৫০ টাকা করে ভাতা দেওয়া হবে বলে তিনি জানান।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে এই ভাতা দেওয়া হবে। কেউ ভাতা পেতে চাইলে তাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে যাচাই-বাছাইয়ের পর ভাতা দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে পরীক্ষামূলকভাবে ম্যানেজমেন্ট নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে অনলাইনে বাছাইয়ের যে ব্যবস্থা করা হয়েছিল, সেটি এই নীতিমালায় প্রাতিষ্ঠানিক করা হয়েছে। অনলাইনে আবেদন নেওয়া হবে এবং অনলাইনেই বাছাই প্রক্রিয়া চলবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত