কুমিল্লা ও ময়মনসিংহ সিটি মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী
কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসিনা বাহার ও ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুকে শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় জনপ্রতিনিধিদের জনগণের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কুমিল্লার নির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনা এবং ময়মনসিংহের নির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৯ মার্চ অনুষ্ঠিত ভোটে তারা দুজন মেয়র পদে নির্বাচিত হন। এসময় ময়মনসিংহের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এছাড়া কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচতি চেয়ারম্যানদেরও শপথ পড়ানো হয়।
আওয়ামী লীগ সবসময় মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে, গ্রামের মানুষকে সব নাগরিক সেব দেয়ার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে সরকার। রোজায় ইফতার পার্টি না করে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন দল ও শ্রেণিপেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বিভি/রিসি













মন্তব্য করুন: