ঈদে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না
ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় নামতে না পারে- সে বিষয়ে নজর রাখছে পুলিশের ট্রাফিক বিভাগ। জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ডিমএপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের ঈদে ঢাকা ছাড়ছেন প্রায় সোয়া এক কোটি মানুষ। তাদের যাত্রা ও ফিরে আসা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের কাজ করছে পুলিশ।
জানান, ঢাকা থেকে বের হওয়া এবং ঢোকার রাস্তা যানজটমুক্ত রাখতে এবারে বেশ কিছু নতুন কৌশল নেয়া হয়েছে। এসময় যাত্রীদের রাস্তায় না দাঁড়ানোর পরামর্শ দেয় ডিএমপি ট্রাফিক বিভাগ। যেসব রাস্তার সংস্কার কাজ চলছে, সেসব জায়গা চিহ্নিত করে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে বলেও জানান ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার।
বিভি/রিসি













মন্তব্য করুন: