বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে আছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে আছে। তিনি আরও বলেন, দুনিয়ার কোথাও রাজনীতির নামে আগুন সন্ত্রাস না থাকলেও এদেশে বিএনপি জামাত তা করে।
বুধবার (৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, যারা আগুন সন্ত্রাসীদের নেতৃত্ব দেয় তারা দুর্বৃত্তদের নেতা। তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডক্টর হাছান মাহমুদ।
তিনি বলেন, গাজায় এবার ইসরাইল পশ্চিমা ত্রাণকর্মীদের হত্যা করেছে। তাই পশ্চিমাদের এবার বোধোদয় হবে বলে মনে করেন তিনি। যারা ইসরাইলকে অস্ত্র সরবরাহ করে তারা এবার অস্ত্র সরবরাহ বন্ধ করবে বলেও আশা করেন হাছান মাহমুদ। তিনি অভিযোগ করেন- ইসরাইলের মানুষ হত্যার বর্ববরতা কোনভাবেই থামছে না। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে আছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
বিভি/এজেড













মন্তব্য করুন: