• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বায়তুল মোকাররমে হবে ঈদের ৫ জামাত, জানা গেল সূচি 

প্রকাশিত: ১৬:৩৫, ৭ এপ্রিল ২০২৪

আপডেট: ১৬:৫৩, ৭ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বায়তুল মোকাররমে হবে ঈদের ৫ জামাত, জানা গেল সূচি 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি ঈদের মতো এবারও পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। রবিবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় মসজিদের ঈদুল ফিতরের নামাজের জামাতের সূচি ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের প্রথম জামাত হবে সকাল ৭টায়।

এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহীউদ্দিন কাসেম এ জামাতে ইমাম থাকবেন। মুকাব্বির থাকবেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

তৃতীয় জামাতে ইমাম থাকবেন হাফেজ মাওলানা ইমরান বিন নূরউদ্দীন, পেশ ইমাম, আজিমপুর কবরস্থান মেয়র হানিফ জামে মসজিদ। সকাল ৯টায় এ জামাত হবে। জনাব মো. আব্দুল হাদী, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এ জামাতের ইমাম ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন এবং মুকাব্বির থাকবেন জনাব মো. জসিম উদ্দিন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। 

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমামতি করবেন মাওলানা সৈয়দ ওয়াহীদুজ্জামান, মুহতামিম, জামেয়া আরাবিয়া আশরাফিয়া ও এতিমখানা, মিরপুর, ঢাকা। তার সঙ্গে মুকাব্বির হবেন জনাব মো. রুহুল আমিন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামী মঙ্গলবার সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত