• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দারিদ্র্যমুক্তিতে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক: ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২১:০২, ৮ এপ্রিল ২০২৪

আপডেট: ২১:০৪, ৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
দারিদ্র্যমুক্তিতে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক: ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা

ক্ষুধা ও দারিদ্র্যমুক্তির লড়াইয়ে বাংলাদেশের অবস্থানকে সন্তোষজনক হিসাবে দেখছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। 

সোমবার (৮ এপ্রিল) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আগামী জি-টোয়েন্টি সম্মেলন বিষয়ে এক সেমিনারে তিনি বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও ব্রাজিলের লক্ষ্য এক ও অভিন্ন। বৈশ্বিক বিভিন্ন সংকটময় পরিস্থিতি মোকাবেলা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। 

আগামী জি-টুয়েন্টি সম্মেলনে জলবায়ু সংকট মোকাবেলায় অর্থনৈতিক তহবিল বাড়াতে তার দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশ্বাস দেন মাউরো। সেমিনারে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও বক্তব্য রাখেন। জুলাই মাসে ব্রাজিলের সভাপতিত্বে দেশটিতে অনুষ্ঠিত হবে জি-টোয়েন্টি সম্মেলন। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত