• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঈদযাত্রায় বাড়তি ভাড়া, অভিযোগ নাকচ বিআরটিএ চেয়ারম্যানের

প্রকাশিত: ১৬:০৯, ৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ঈদযাত্রায় বাড়তি ভাড়া, অভিযোগ নাকচ বিআরটিএ চেয়ারম্যানের

রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। এজন্য যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। যদিও পরিবহনসংশ্লিষ্টদের দাবি বাড়তি নয় সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারও সাফাই গাইলেন পরিবহন সংশ্লিষ্টদের পক্ষে। 

মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর থেকে রাজধানীর গুলিস্তান, সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। এরইমধ্যে গার্মেন্টস ছুটি হওয়ায় চাপ বেড়েছে। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে বাসে দিতে হচ্ছে বাড়তি ভাড়া। যাত্রীরা নিরুপায় হয়ে বেশি ভাড়া দিয়েই বাড়ি যাচ্ছেন। 

এ নিয়ে গাড়িচালক, কন্ডাক্টরদের সঙ্গে যাত্রীদের ঝগড়াও হচ্ছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বেশি ভাড়া নয় বিআরটিএ নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। অজুহাত আসার পথে খালি গাড়ি নিয়ে ফিরতে হয়। এ প্রসঙ্গে বিআরটিএ'র চেয়ারম্যান বলেন, এসব বিষয়ে ম্যাজিস্ট্রেট খোঁজ নিচ্ছেন। তবে যাত্রীরা বলছেন, বাড়তি ভাড়া ও পথে দীর্ঘ যানজটের ভোগান্তির পরও পরিবারের সঙ্গে ঈদ করবেন এতেই খুশি তারা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত