বৃহত্তম ঈদের জামাতের জন্যে প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান
ছবি: শোলাকিয়া ময়দান
বরাবরের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হবে। চলছে ঈদগাহ ময়দান প্রস্তুতের কাজ। জামাত শুরু হবে ঈদের দিন সকাল ১০টায়। ১৯৭তম ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।
প্রতি ঈদে লাখো মুসল্লি ঈদের নামাজ পড়েন শোলাকিয়া ময়দানে। বিশাল জামাতে নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায়-এমন ধারণা থেকে প্রতি বছর এখানে আসেন লাখো মুসল্লি, শুধু দেশেরই নয়, আসেন বিদেশ থেকেও। বংশ পরম্পরায় এ মাঠে নামাজ পড়ে আসছেন অনেকে। মাঠের বাইরে সড়কে ও আশপাশে নামাজ আদায় করেন অনেকে।
ঈদের জামাতকে ঘিরে এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি মাঠের লাইন টানা, ওজুখানা নির্মাণ, রং করা, সাজসজ্জা। ২০১৬ সালে শোলাকিয়া মাঠের কাছে জঙ্গি হামলা হয়েছিল। বিষয়টি মাথায় রেখে প্রতিবছর বাড়তি নিরাপত্তা নেয়া হয়। এরিমধ্যে শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র্যাব কমান্ডর, পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্টরা।
১৮২৮ সালে শোলাকিয়া মাঠে এক লাখ ২৫ হাজার বা সোয়া লাখ মুসল্লি এক সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া।’- যা এখন শোলাকিয়া নামে পরিচিত।
বিভি/এমআর













মন্তব্য করুন: