ঈদের নামাজ শেষে অসুস্থ পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি
ঈদের নামাজ শেষে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে এ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
নামাজ শেষে দেশ ও জনগণের অব্যাহত অগ্রযাত্রা, শান্তি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন।
আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অ্যাডিশনাল ডিআইজি তোফায়েল আহমেদ, কনস্টেবল মো. আবদুর রাজ্জাকসহ অসুস্থ পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বিভি/টিটি













মন্তব্য করুন: