• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি: গণপূর্তমন্ত্রী

প্রকাশিত: ১৬:০৬, ১৩ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আমরা ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। আমরা গণন্ত্রাতিক সমাজে বিশ্বাস করি। আমরা বাংলাদেশের মুক্তির সংগ্রামে বিশ্বাস করি। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চান্দপুর তমিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র সংঘের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরে গণপূর্ত মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে যারা অভিভাবক রয়েছেন, তাদের সর্তক হতে হবে। শিক্ষার্থীরা ফাঁকি দিতে চাইবে, এটাই স্বাভাবিক। অভিভাবকেরা সর্তক না হলে শিক্ষা ব্যবস্থার পরির্বতন করা সম্ভব নয়।

চান্দপুর তমিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংঘের সহসভাপতি প্রকৌশলী একেএম ইদ্রিস চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চান্দপুর তমিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হুমায়ুন কবির ভূইয়াসহ অন্যান্য অতিথিরা বক্তৃব্য দেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত