• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মুক্তিপণের বিষয়ে জানেন না নৌ প্রতিমন্ত্রী 

প্রকাশিত: ১৫:৩৯, ১৪ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
মুক্তিপণের বিষয়ে জানেন না নৌ প্রতিমন্ত্রী 

সোমালি জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে রবিবার (১৪ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এতো অল্প সময়ে জিম্মিদের উদ্ধার নজিরবিহীন। তিনি বলেন, মুক্তিপণের বিষয়ে যে ছবি দেখানো হচ্ছে, সে সম্পর্কে কিছু জানা নেই। এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতাও নেই। 

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এতো অল্প সময়ে কঠিন কাজ করা সম্ভব হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিনে নাবিক উদ্ধারে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলেও মন্তব্য তার। 

১২ মার্চ ২৩ নাবিকসহ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত