• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম

‘সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছ ও দুর্বল পদক্ষেপ নিয়েছে’

প্রকাশিত: ২১:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছ ও দুর্বল পদক্ষেপ নিয়েছে’

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, বর্তমান সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছ ও দুর্বল পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিতে চাইলে আরও যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব ছিল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত: ১৮০ দিন ও তারপর’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নবনিযুক্ত গভর্নরকে ঘিরে নানা সমালোচনা রয়েছে। সরকার চাইলে এসব সমালোচনা এড়িয়ে আরও গ্রহণযোগ্য প্রার্থীকে নিয়োগ দিতে পারত, যাদের তালিকা সরকারের হাতে ছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশে গভর্নর নিয়োগের জন্য নির্দিষ্ট কোনো আইনবদ্ধ বাছাই প্রক্রিয়া নেই। উদাহরণ হিসেবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এর প্রক্রিয়া তুলে ধরেন: সেখানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ কমিটি সম্ভাব্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে, সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করে। প্রার্থীর অন্তত ২০ বছরের অভিজ্ঞতা, প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকা জরুরি। বাংলাদেশেও ভবিষ্যতে এমন প্রাতিষ্ঠানিক ও আইনবদ্ধ প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেন তিনি।

খন্দকার গোলাম মোয়াজ্জেম সাবেক গভর্নর আহসান এইচ মনসুর প্রসঙ্গ টেনে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অর্থনৈতিক বিষয়গুলো অগ্রাধিকার পায়নি। তবে সাবেক গভর্নর ব্যক্তিগত দক্ষতায় কিছু সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি মন্তব্য করেন, সেই কাজ অব্যাহত রাখতে সাবেক গভর্নরকে দপ্তরে রাখলে আর্থিক খাতের জন্য ভালো হতো।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী সাবেক গভর্নরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন এবং তার অবদানকে স্বীকৃতি দেবেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত