সচিবালয়কে সরানো হচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিপরিষদে অনুমোদন
অবশেষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ সচিবালয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
রবিবার (১৮ অক্টোবর) বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এসব তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ৩১ একর জমির ওপর নির্মিত হবে নতুন সচিবালয়। এই পুরো প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজেদের অর্থায়নে বাস্তবায়ন করা হবে। নতুন এই সচিবালয়ে ২০২৯ সালে অফিস করা যাবে বলেও জানান তিনি।
বৈঠকে একইসঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: