• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

‘ভর্তুকি কমানোর প্রয়োজন থেকেই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে’

প্রকাশিত: ১৪:১৩, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:১৩, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘ভর্তুকি কমানোর প্রয়োজন থেকেই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে’

শেখ হাসিনা সরকারের সময়ে এমনভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে তিনি নিজেও সরকারের পদত্যাগ দাবি করতেন। তবে নির্বাচিত বিএনপি সরকারের ক্ষেত্রে সেই দাবি প্রযোজ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।  

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তার দাবি, রাজনৈতিক কোনও চাপ নয়, ভর্তুকি কমানোর প্রয়োজন থেকেই নেওয়া হয়েছে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত। এই মূল্যবৃদ্ধি স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীনদের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে—এমন বাস্তবতাও স্বীকার করেছেন তথ্য উপদেষ্টা। আইএমএফের ঋণের শর্তে জ্বালানির মূল্য বাড়ানোর বিষয়টি নাকচ করে দেন তিনি। 

এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, দেশ নানা রকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাই দেশে থাকাকে গুরুত্ব দিয়ে সফর সংক্ষিপ্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক সাক্ষাতের কোন কর্মসূচি নেই। সফরকালে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার চুক্তি হতে পারে বলেও জানান তিনি। বিরোধী দলের আন্দোলন ও দু'একটি ককটেল ফুটলেও রাজনৈতিক সংকট দেখছেন না তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

বিভি/এসজি

মন্তব্য করুন: