ডিসিদের জন্য সুখবর, ভূমি-সংক্রান্ত প্রচার ও বিজ্ঞাপনে বরাদ্দ বাড়লো
ভূমি-সংক্রান্ত প্রচার ও বিজ্ঞাপন ব্যয়ের জন্য দেশের ৪৯ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) অনুকূলে ২০২৬-২৭ অর্থবছরে ২ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ৩৭৪ টাকা বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৩ লাখ ৪৫ হাজার ১১০ টাকা পেয়েছে নেত্রকোণা জেলা। এছাড়া ফেনী, টাঙ্গাইল, রংপুর, রাজবাড়ী ও নওগাঁসহ বিভিন্ন জেলায়ও উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের বাজেট ও অডিট অধিশাখা থেকে এ-সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, বরাদ্দের দিক থেকে নেত্রকোণার পর রয়েছে ফেনী। এ জেলায় দেওয়া হয়েছে ১৪ লাখ ৬০ হাজার ১৭ টাকা। রংপুরে ১০ লাখ ৩৫ হাজার ৯৭৬ টাকা, টাঙ্গাইলে ১০ লাখ ৮২ হাজার ৩১৫ টাকা, রাজবাড়ীতে ৯ লাখ ৪৮ হাজার ৩৮০ টাকা এবং নওগাঁয় ৮ লাখ ৭২ হাজার ৬৭৬ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ঢাকা জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে ৯৬ হাজার ৮২০ টাকা। এছাড়া মুন্সিগঞ্জে ৪ লাখ ৮৬ হাজার ৮৮৭ টাকা, মানিকগঞ্জে ৪ লাখ ২৯ হাজার ৫২ টাকা, গাজীপুরে ৭৩ হাজার ৫০০ টাকা, নরসিংদীতে ৪ লাখ ৫৩ হাজার ৮৫৮ টাকা, ফরিদপুরে ৩ লাখ ৯১ হাজার ৩৪৫ টাকা, গোপালগঞ্জে ৭৬ হাজার ৮৪ টাকা, মাদারীপুরে ৪৬ হাজার ৪৬০ টাকা এবং শরীয়তপুরে ৮৬ হাজার ৮৪৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে চট্টগ্রামে ২ লাখ ৮৭ হাজার ৪০ টাকা, কক্সবাজারে ২ লাখ ২০ হাজার ৯৯৫ টাকা, কুমিল্লায় ৩ লাখ ৯ হাজার ১৫৫ টাকা, চাঁদপুরে ২ লাখ ২২ হাজার ৮৯৬ টাকা, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ লাখ ৪৫ হাজার ৬৪৭ টাকা এবং নোয়াখালীতে ৫ লাখ ৩৮ হাজার ৫১২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া ফেনীতে ১৪ লাখ ৬০ হাজার ১৭ টাকা, লক্ষ্মীপুরে ২ লাখ ৪০ হাজার ৮১০ টাকা, খাগড়াছড়িতে ১ লাখ ৩৫ হাজার ৪৭০ টাকা, রাঙামাটিতে ৫৮ হাজার ৬৪০ টাকা এবং বান্দরবানে ১ লাখ ৬৬ হাজার ৭৭৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁয় ৮ লাখ ৭২ হাজার ৬৭৬ টাকা, চাঁপাইনবাবগঞ্জে ১ লাখ ২৪ হাজার ৪৭৯ টাকা, নাটোরে ৩ লাখ ১৫ হাজার ২৪৮ টাকা, বগুড়ায় ৩ লাখ ৫৪ হাজার ৭৬৮ টাকা, জয়পুরহাটে ২৬ হাজার ৪০০ টাকা, পাবনায় ৭ লাখ ৯৮ হাজার ১৪ টাকা এবং সিরাজগঞ্জে ৬ লাখ ৬০ হাজার ৮৯২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
রংপুর বিভাগে জেলার মধ্যে রংপুরে ১০ লাখ ৩৫ হাজার ৯৭৬ টাকা, কুড়িগ্রামে ৩ লাখ ৫৪ হাজার ৮৫ টাকা, গাইবান্ধায় ৭ লাখ ৩ হাজার ২২ টাকা, দিনাজপুরে ৭ লাখ ৯৩ হাজার ৬৬৫ টাকা, পঞ্চগড়ে ৫ লাখ ৩৯ হাজার ৩৩৩ টাকা, লালমনিরহাটে ১ লাখ ৪৯ হাজার ৪০ টাকা এবং ঠাকুরগাঁওয়ে ৬ লাখ ৭ হাজার ৫৫১ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
খুলনা বিভাগের মধ্যে খুলনায় ৬ লাখ ৫৬ হাজার ৬৩৬ টাকা, বাগেরহাটে ৩ লাখ ৬৪ হাজার ৪৬৩ টাকা, সাতক্ষীরায় ৪ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা, মাগুরায় ২ লাখ ৬৪ হাজার ৪৩৬ টাকা, কুষ্টিয়ায় ৪ লাখ ৮৩ হাজার ৬০৪ টাকা, নড়াইলে ২ লাখ ২২ হাজার ৯০০ টাকা, চুয়াডাঙ্গায় ৯৩ হাজার ৪৯৫ টাকা, মেহেরপুরে ১ লাখ ৩৮ হাজার ২০০ টাকা এবং যশোরে ২ লাখ ৮৪ হাজার ৩২২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে ‘সরকারি ক্রয় আইন, ২০০৬’, ‘সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫’সহ প্রচলিত সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
একই বরাদ্দ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের বকেয়া প্রচার ও বিজ্ঞাপন বিলও পরিশোধ করা যাবে।
আদেশে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বকেয়া পরিশোধের জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে কোনো বকেয়া বিল দাবি করা যাবে না। অর্থ ব্যয়ে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়নকারী কর্মকর্তা দায়ী থাকবেন।
বরাদ্দের কোনো অর্থ অব্যয়িত থাকলে আগামী ৩০ জুনের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: