• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারানো পাঁচ মেয়ের পাশে তারেক রহমান

প্রকাশিত: ১৪:২৭, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারানো পাঁচ মেয়ের পাশে তারেক রহমান

ছবি: প্রয়াত কৃষক আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’

ঢাকার দোহারে এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারানো পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংবাদমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি তার নজরে আসে বলে জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়। সেখানে পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পাঁচ কন্যার সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের জন্য আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

মোকছেদুল মোমিন মিথুন বলেন, সংবাদমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারের পাশে দাঁড়াতে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, রাধানগরের কৃষক আবুল কালাম আজাদ কৃষিকাজ করে সংসার চালাতেন। দীর্ঘদিনের অভাব-অনটনের মধ্যে গত ২৮ আগস্ট তার স্ত্রী ফরিদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর ৩১ দিন পর ২৯ সেপ্টেম্বর নিজ ঘর থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পাঁচ মেয়ের মধ্যে একজনের বিয়ে হয়েছে।

মিথুন জানান, অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিভি/এমআর

মন্তব্য করুন: