• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি   

প্রকাশিত: ১৫:৫২, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি   

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে। এ বিষয়ে বুধবার (৭ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে।

একই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

প্রজ্ঞাপনে জরুরি ও অত্যাবশ্যকীয় বিভিন্ন সেবাকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।

এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও এ ছুটির আওতায় থাকবেন না।

জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোকেও ছুটির বাইরে রাখা হয়েছে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অর্থাৎ, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হলেও ১৭ অক্টোবর শনিবারকে ছুটির দিন হিসেবে রাখা হয়নি; ওই দিন অফিস-আদালত ও সংশ্লিষ্ট কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত