• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

প্রকাশিত: ০৮:২৫, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ০৮:২৮, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

ছবি: বাসস

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ অনুমোদন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান। তিনি জানান, বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু করার এই প্রক্রিয়াকে বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। এ পর্যায় সম্পন্ন হওয়ার পর আরও দুটি অনুমোদন নিতে হবে।

এই অনুমোদনের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতির আরও একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করল।

মাহমুদুল হাসান জানান, এ অনুমোদনের ফলে আগামী ডিসেম্বরের শেষে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উৎপাদন শুরুর পর প্রাথমিকভাবে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৩ শতাংশ ব্যবহার করা হবে। পরে ধাপে ধাপে তা বাড়িয়ে ২০ থেকে ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

তারা আরও জানান, বিদ্যুৎ উৎপাদন শুরুর পর টানা সাত থেকে আট মাস পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম চলতে পারে। এ সময়ে বিভিন্ন পর্যায়ে রিঅ্যাক্টরের কার্যক্রম ও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পরীক্ষা করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত