• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন

প্রকাশিত: ১২:২০, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন

চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এ ট্র্যাকের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে নিজেই সাইকেল চালিয়ে ট্র্যাকটির উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি সারা দেশে সাইকেল ট্র্যাক নির্মাণ এবং সড়কের পাশে সাইকেল চলাচলের জন্য আলাদা লেন রাখার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইকেল ট্র্যাকটির দুই পাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ফুটপাত। মাঝখানে কার্বস্টোন দিয়ে তৈরি করা হয়েছে মিড আইল্যান্ড। পাশাপাশি রয়েছে হাঁটার জন্য ওয়াকওয়ে।

তরুণদের মধ্যে সাইকেল ব্যবহারে আগ্রহ তৈরি, শরীরচর্চার সুযোগ বাড়ানো এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাইকেল ব্যবহারের মাধ্যমে জ্বালানি খরচ কমানোর পাশাপাশি যানজট ও পরিবেশদূষণ কমাতেও এ ধরনের ট্র্যাক ভূমিকা রাখতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত