আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক
তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়ে শেষ হয় রাত পৌনে ৮টায়। এতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠক নতুন করে গুরুত্ব পেয়েছে।
উল্লেখ্য, তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলনের লিডার সামিটে অংশ নিতে মঙ্গলবার তুরস্কে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিভি/টিটি













মন্তব্য করুন: