তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের কপ-থার্টি ওয়ান সাইডলাইনে এ বৈঠক হয়। বৈঠকে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন বৈশ্বিক সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায় বলে জানান পররাষ্ট্র পতিমন্ত্রী শামা ওবায়েদ। একইসাথে তিনি জানান ‘জিরো ওয়েস্ট’ লক্ষ্য অর্জনের বিষয়েও আলোচনা হয় দুইজনের মধ্য।
তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।
বিভি/এসজি













মন্তব্য করুন: