গত দেড় দশকে চাঁদাবাজ-বখাটেরা দেশের রাজনীতিকে পরিচালনা করেছে: ডেপুটি স্পিকার
গত দেড় দশকে চাঁদাবাজ, বখাটে ও কর্মহীনরা দেশের রাজনীতিকে পরিচালনা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ অবস্থার পরিবর্তন করতে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ করতে আহ্বান জানান তিনি।
বুধবার (১১ নভেম্বর) বাংলা একাডেমিতে ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্ট-আইআইডি আয়োজিত তারুণ্যের ইশতেহার শীর্ষক মক পার্লামেন্টে তিনি এ কথা বলেন।
কায়সার কামাল বলেন, সমাজের সামগ্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক কাঠামোর বিকল্প নেই। কিন্তু বিগত সময়ে তা কলুষিত হয়েছে। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে। ফ্যাসিস্ট শক্তি ভারত থেকে উঁকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চব্বিশের রক্তের দাগ এখনো শুকায়নি। বিচার কার্যক্রমও শেষ হয়নি। কিন্তু ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রম করছে। এ সময় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডেপুটি স্পিকার ।
বিভি/এসজি













মন্তব্য করুন: