• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সৌদিগামী ফ্লাইট নিয়ে পূর্বের সিদ্ধান্ত বহাল, বন্ধ থাকছে রিয়াদ রুট

প্রকাশিত: ১৭:০২, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সৌদিগামী ফ্লাইট নিয়ে পূর্বের সিদ্ধান্ত বহাল, বন্ধ থাকছে রিয়াদ রুট

ফাইল ছবি

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশটিতে ফ্লাইট পরিচালনার বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর ফলে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট বন্ধ থাকছে। তবে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে আগের সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

বুধবার (১১ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্তগুলো আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

অন্যদিকে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে আগের সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিভি/ওএফ/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত