শুক্রবার ভোরে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে।
সূচি অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
তুরস্ক সফর শেষে প্রধানমন্ত্রীর এই প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: