• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আটক

প্রকাশিত: ০৮:৫১, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:৫২, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার শেখ হাসিনার শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আটক

রাজধানীর উত্তরা থেকে শেখ হাসিনার আমলের শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, তার বিরুদ্ধে হত্যা ও ভাঙচুরসহ মোট ১৪টি মামলা রয়েছে। এসব মামলার বেশির ভাগই সিলেটে দায়ের করা হয়েছে এবং বর্তমানে তদন্তাধীন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে প্রায় ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বিভি/এফআর/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত