• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর, আমন্ত্রণ পাচ্ছে ৫৫ দল

প্রকাশিত: ০৮:২০, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর, আমন্ত্রণ পাচ্ছে ৫৫ দল

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ সংলাপ। এতে দেশের নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ।

এদিকে, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য হিসেবে পদত্যাগ করার পর গত ১৫ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সেই শূন্য আসনে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: