আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
চেক প্রতারণার মামলায় বেধে দেওয়া সময়ে আদালতে হাজিরা না দেওয়ায় আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহসপতিবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী আবু সাঈদের আইনজীবি শামীম পাটোয়ারী বলেন, গত (২৮ জুন) মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মোট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল।
তিনি আরও বলেন, ধার্যকৃত দিনে তিনি আদালতে হাজিরা না দেওয়ায় আদালত এই পরোয়ানা জারি করেন এবং ১৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
মামলার প্রতিবেদন বলছে, আলেশা মার্ট থেকে ছাড়ে মোটর সাইকেল কেনার জন্য ২০২১ সালে আলেশা মার্টকে ৬৮ হাজার টাকা দেন। মোটরসাইকেলটি পরবর্তী ৪৫ দিনে ডেলিভারির কথা থাকলেও তা দিতে গড়িমসি করে আলেশা মার্ট।
পরে মোটরসাইকেলের পরিবর্তে (৪ জানুয়ারী) একটি চেক দেয় আলেশা মার্ট। কিন্তু ব্যাংকে টাকা তুলতে গেলে তাদের প্রদত্ত চেকটি ডিজওনার হয়।
এরপর মামলার বাদী আবু সাঈদ টাকা দিতে উকিল নোটিম পাঠান। এরপরও টাকা না দেওয়ায় গত ১৮ মে সিএমএম আদালতে মামলা করেন বাদী আবু সাঈদ। তার মামলা আমলে নিয়ে আদালত ২৮ জুনের মধ্যে তাকে হাজির হেতে সমন জারি করেন।
বিভি/এসআই



মন্তব্য করুন: