• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে ডিকাবের শোক

প্রকাশিত: ২৩:৩৬, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে ডিকাবের শোক

ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাকের সাবেক কূটনৈতিক প্রতিবেদক সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন আমির খসরু। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।

আমির খসরুর মৃত্যুতে ডিকাবের নির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি একেএম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় তারা বলেন, দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমির খসরু নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক সাংবাদিকতা ও আন্তর্জাতিক গণমাধ্যমে তার অবদান দেশের সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অনন্য কর্মের স্মৃতি সহকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় ডিকাবের নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার ধৈর্য কামনা করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: