আর্কিটেক্ট মাসুদুর রহমান খানের মা ইন্তেকাল করেছেন
মায়ের সঙ্গে আর্কিটেক্ট মাসুদুর রহমান। ছবি- ফেসবুক
ময়মনসিংহ শহরের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম এম এম খানের সহধর্মিণী বেগম খালেদা খানম ইন্তেকাল করেছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার আরেকটি পরিচয়- তিনি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান খানের মা।
মরহুমা বেগম খালেদা খানমের নামাজে জানাজা শনিবার বাদ মাগরিব ঈদগাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।
জানাজায় আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: