• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ক্ষমতা দখলের খেলায় বিএনপির ১১ নেতা-কর্মী কারাগারে প্রাণ দিয়েছেন: আমীর খসরু

প্রকাশিত: ১৯:২৯, ৪ মার্চ ২০২৪

আপডেট: ১৯:৩০, ৪ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ক্ষমতা দখলের খেলায় বিএনপির ১১ নেতা-কর্মী কারাগারে প্রাণ দিয়েছেন: আমীর খসরু

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ক্ষমতা দখলের প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির ১১ নেতা-কর্মী কারাগারে প্রাণ দিয়েছেন। তাদের প্রাণের বিনিময়ে দেশের মানুষের মুক্তির আন্দোলনে আগামীতে সফলতা আসবে।  

সোমবার (৪ মার্চ) বিকালে কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় মারা যাওয়া চট্টগ্রাম মহানগরীর মোহরা ওয়ার্ড বিএনপি নেতা গোলাপুর রহমানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

মোহরা চর রাঙ্গামাটিয়াস্থ গোলাপুর রহমানের বাসভবনে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশে ক্ষমতা দখলের প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীকে জেলে নেওয়া হয়েছে। এদের কাউকে প্রয়োজনীয় চিকিৎিসা দেওয়া হয়নি। চিকিৎিসার অভাবে ১১ নেতা-কর্মী মারা যাওয়া কল্পনাতীত। কোনো সভ্য দেশে তা হতে পারে না। তবে এই মৃত্যু জাতীয়তাবাদী শক্তির গণতান্ত্রিক যুদ্ধে অসীম শক্তি জোগাবে বলেছেন, বিএনপির এ সিনিয়র নেতা।

এ সময় আমীর খসরু বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকার জেল জুলুম দিয়ে বিএনপি নেতা-কর্মীদের মনোবল ভাঙতে পারেনি। বরং আন্দোলনে বিএনপির জয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আন্দোলন শেষ হয়নি অব্যাহত আছে।
শেষে তিনি মহানগরীর একটি হাসপাতালে অসুস্থ ছাত্রদল নেতা মোহাম্মদ শহিদের চিকিৎসার খোঁজখবর নেন।  
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত