• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

যদি বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না: আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে নয়নের হুঁশিয়ারি

প্রকাশিত: ১৭:২৬, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪৫, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যদি বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না: আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে নয়নের হুঁশিয়ারি

বিক্ষোভ শুরুর আগে রবিউল ইসলাম নয়নের বক্তব্য। ছবি: ভিডিও থেকে নেওয়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে। কেউ বাঁচতে চাইলে তাদের আর রাস্তায় বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নয়ন।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আর রাস্তায় বের হয়ো না। অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এলাকায়। খোদার কসম, ছাড়ব না।’

নয়ন আরও বলেন, আজও কয়েকজনকে আটকের পর তিনি রক্ষা করেছেন। রাতের আঁধারে যারা আগুন দিতে আসছে, তাদেরও ধরা পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

যুবদলের এই নেতা বলেন, আওয়ামী লীগের শাসনামলে যারা আওয়ামী লীগ করেছেন, আবার বিএনপির সময়ে বিএনপির সঙ্গে যুক্ত হয়ে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছেন, এমন কিছু ‘সুশীল’ ব্যক্তিও রয়েছেন। তবে তাদের এভাবে নিরাপদ থাকার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

নয়ন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার দলের নেতাকর্মীদের জন্য বাংলাদেশের মানুষের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: