নিষিদ্ধ আ. লীগ নেতা নানকের বাসায় বিক্ষুব্ধ জনতার হামলা
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে নানকের বাসার জানালার গ্লাস ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ওই বাসার নিচে গার্ডের রুমে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া বিক্ষুব্ধ জনতা নানকের বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয়। তবে এতে বাড়িটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে এমন একটি খবর শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছুই জানতে পারিনি।
বিভি/এসজি













মন্তব্য করুন: