• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জাতীয় পার্টির নেতা-কর্মীদের যে বার্তা দেওয়া হবে আসন্ন সম্মেলনে

প্রকাশিত: ২১:৩৮, ৪ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
জাতীয় পার্টির নেতা-কর্মীদের যে বার্তা দেওয়া হবে আসন্ন সম্মেলনে

আগামী ৯ মার্চ সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় পার্টিকে আরও ঐক্যবদ্ধ করা হবে বলে জানিয়েছেন, রওশন এরশাদপন্থীদের সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী ফিরোজ রশিদ।

সোমবার (৪ মার্চ) দুপুরে গুলশানে রওশন এরশাদের বাসায়, বিভাগীয় পর্যায়ের জাতীয় পার্টির নেতাদের সাথে মতবিনিময় ও সম্মেলন প্রস্ততি সভায় এসব কথা বলেন তিনি। ফিরোজ রশিদ বলেন, এবারের সম্মেলনে, জাতীয় পার্টির নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেওয়া হবে। 

জাতীয় পার্টি এখন থেকে আর এক ব্যক্তির ইচ্ছায় চলবে না উল্লেখ করে সম্মেলনে দলের গঠনতন্ত্র পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। বলেন, এখন জনগণের মতামতে চলবে দল। যাদের দল থেকে বের করে দেওয়া হয়েছে সকলকে একত্রিত করা হবে বলেও জানান ফিরোজ রশিদ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত