আবারও জাপায় ভাঙনের সুর, রওশন এরশাদপন্থীদের সম্মেলন আজ
জাতীয় পার্টির রওশন এরশাদের অনুসারীদের সম্মেলন আজ শনিবার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে এ সম্মেলন। সারাদেশ থেকে কাউন্সিল, ডেলিগেট আসবে বলে জানিয়েছেন রওশনপন্থিরা।
গত ২৮ জানুয়ারি জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ। এর কিছুদিন পর দলের জাতীয় সম্মেলনের কথা ঘোষণা করা হয়।
দ্বাদশ নির্বাচনের পর লাঙ্গলের পরাজিত প্রার্থীরা সভা করে অভিযোগ তোলেন, জি এম কাদের ভোটে গিয়ে টাকা পেলেও অন্যদের দেননি। কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ভাইস চেয়ারম্যান ইয়াহহিয়া চৌধুরীকে অব্যাহতি দেন জি এম কাদের। তারা সবাই রওশনের পক্ষে যোগ দিয়েছেন। জি এম কাদেরের জাপা রওশনের সম্মেলনকে গুরুত্ব না দেওয়ার কথা বলছে বারবার।
জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সংবাদমাধ্যমকে বলেছেন, ১০টা সম্মেলন করুক অসুবিধা কী। জাতীয় পার্টি নামে চারটি দল আছে। আরেকটি হতে যাচ্ছে। তাতে কিছু যায় আসে না। লাঙ্গল যার, আসল জাতীয় পার্টি তার।
বিভি/টিটি













মন্তব্য করুন: