আজকের সম্মেলন না হলে জাতীয় পার্টি হারিয়ে যেতো: রওশন এরশাদ
জাতীয় পার্টি (রওশন) অংশের সম্মেলন চলছে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্ত্বরে। যোগ দিয়েছেন বেগম রওশন এরশাদ, কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, সাইদুর রহমান ট্যাপা, সাদ এরশাদ।
রওশন এরশাদ বলেছেন, আজকের সম্মেলন না হলে জাতীয় পার্টি হারিয়ে যেতো। এরশাদের জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই। যারা এরশাদের আদর্শে বিশ্বাসী, তাদেকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান রওশন এরশাদ। লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের প্রথম পর্বের আলোচনায় নেতারা বলেন, রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে সারা দেশে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু এরশাদের আদর্শে রাজনীতি করে না। তারা নিজেদের স্বার্থে জাতীয় পার্টিকে বিক্রি করে দিয়েছে। এরশাদের জাতীয় পার্টিকে ধংস করে দিয়েছেন জিএম কাদের।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি রওশন এরশাদের প্রতি আহ্বান জানান, সবাইকে ঐক্যবদ্ধ করে এরশাদের জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে।
বিভি/এজেড













মন্তব্য করুন: