• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রমজানে আন্দোলন করলে বিএনপির জনসম্পৃক্ততা আরো কমবে: ওবায়দুল কাদের

সৈয়দ আব্দুল মুহিত

প্রকাশিত: ১৪:৪৪, ১১ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
রমজানে আন্দোলন করলে বিএনপির জনসম্পৃক্ততা আরো কমবে: ওবায়দুল কাদের

সুপ্রিমকোর্ট বার নির্বাচনে বিশৃঙ্খলার ঘটনায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ এবং কঠোর অবস্থানে- জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধ যেই করুক কাউকে ছাড় দেয়া হবে না। বঙ্গবন্ধু এভিনিউতে দলের সম্পাদক মণ্ডলির সভায় ওবায়দুল কাদের এ হুঁশিয়ারি দেন। রমজানে আন্দোলন কর্মসূচি দিলে বিএনপির জনসম্পৃক্ততা আরো কমবে বলেও মনে করেন তিনি।

সোমবার (১১ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভার শুরুতে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিমের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্থানীয় নির্বাচনে এবারের ভোটার উপস্থিতি ঈর্ষণীয়। নির্বাচনের প্রতি জনমানুষের আগ্রহ হারিয়েছে এমন অপবাদ সঠিক নয় বলে মন্তব্য তাঁর। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ বিদেশিদের সাথে বন্ধুত্ব করে, কিন্তু কারো নির্দেশে চলে না। বিএনপি কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করে থাকে বলেও অভিযোগ করেন। এমনকি বিএনপি নেতাদের জেলে থাকা নিয়ে মির্জা ফখরুল ইসলাম মিথ্যাচার করছে বলেও দাবি করেন।

সুপ্রিম কোর্ট নির্বাচন প্রসঙ্গে দলের সিদ্ধান্ত জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত