• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আ.লীগের আমলে মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারে না: মির্জা আব্বাস

প্রকাশিত: ১৫:২৬, ১১ মার্চ ২০২৪

আপডেট: ১৫:২৭, ১১ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
আ.লীগের আমলে মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারে না: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, আওয়ামী লীগের কোন আমলেই মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারে না। কারো কোনো কথা বিপক্ষে গেলেই একে অপপ্রচার মনে করে আওয়ামী লীগ। 

সোমবার (১১ মার্চ) শাহজাহানপুরের বাসায় সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস আরো বলেন, জনগণের গণতান্ত্রিকও অধিকার ফিরিয়ে আনতে ১৫ বছর ধরে বিএনপি আন্দোলন করে যাচ্ছে। 

গত ৭ জানুয়ারির নির্বাচন সংসদ গঠনএবং মন্ত্রিসভা সব কিছুই অবৈধ বলে মন্তব্য করেন, মির্জা আব্বাস। তিনি জানান, লিফলেট বিতরণ কর্মসূচিতে তার দেয়া বক্তব্যের সংবাদটি ভিন্নভাবে এসেছে কয়েকটি গণমাধ্যমে।  

কিছু পত্রিকায় প্রকাশিত তার খণ্ডিত বক্তব্যের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে । দল এবং জনগণের মাঝে যেন ভুল তথ্য না যায়- এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মির্জা আব্বাস।   

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত