• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

১৫ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াতের আমীর

প্রকাশিত: ১৫:৩৭, ১১ মার্চ ২০২৪

আপডেট: ১৮:০০, ১১ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
১৫ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াতের আমীর

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জামায়াত আমীরকে শুভেচ্ছা জানাচ্ছেন অন্যান্য নেতারা। ছবি- সংগৃহীত

দীর্ঘ ১ বছর ৩ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। সোমবার (১১ মার্চ) বিকাল সোয়া তিনটায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

তিনি জানান, ২০২২ সালের ১২ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতারের সময় সকল মামলায় জামিনে ছিলেন জামায়াতের আমীর। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ গাজীপুর জেলা-মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।

বিভি/এনএম/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত