• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ক্যু করে ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ: আমীর খসরু

প্রকাশিত: ১৫:৪৮, ১১ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ক্যু করে ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ: আমীর খসরু

ছবি: আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্যু করে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ। ৯৫ শতাংশ জনগণ বিগত নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১১ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে মহানগর বিএনপির পক্ষ থেকে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন- অনির্বাচিত, অবৈধ সরকার যা ইচ্ছা তাই বলতে পারে। জনগণের কাছে তাদের কোন জবাবদিহিতা নেই। জানান, বিএনপির আন্দোলন চলমান আছে। দেশের মানুষের সাংবিধানিক অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত