যুবলীগ-ছাত্রলীগের বর্তমান ভূমিকা রাজাকারদের মতো: দুলু
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যুদ্ধের সময় রাজাকারদের যে ভূমিকা ছিল এবার তা করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ।
তারা বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ধরিয়ে দিয়েছে। যারা বিএনপির নেতা-কর্মীদের ধরিয়ে দিয়েছে তাদের বিচার বাংলার মাটিতে হবে বলেও হুঁশিয়ারি দেন দুলু।
সোমবার (১১ মার্চ) দুপুরে নাটোরে আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত 'গায়েবি মামলায় কারাবরণ ও নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধনা' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার ৪০ বছর পর দেশের রাজাকারদের বিচার হতে পারলে নব্য রাজাকার আলবদরদের বিচারও হবে বলে মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিভি/টিটি













মন্তব্য করুন: