• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি: জি এম কাদের

প্রকাশিত: ২০:২১, ১১ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি। এজন্য আগুন জ্বলছে নিত্যপণ্যের বাজারে।

সোমবার (১১ মার্চ) বিকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, দেশে সরকারের চেয়ে সিন্ডিকেট শক্তিশালী। গুটি কয়েকটি কোম্পানি পণ্য আমদানি করে তাদের ইচ্ছামতো দাম বাড়াচ্ছে। 

রওশন এরশাদের সম্মেলনে সরকার পৃষ্ঠপোষকতা করেছে বলেও অভিযোগ করেন জিএম কাদের। বলেন, বেআইনি পৃষ্ঠপোষকতা দূর করা না গেলে স্বাভাবিক রাজনীতি বাধাগ্রস্ত হবে। আগামী উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলেও জানান তিনি। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত