• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিগত ৩টি নির্বাচনই ছিল ভুয়া ও জালিয়াতির: মঈন খান

প্রকাশিত: ১৫:৩২, ১২ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
বিগত ৩টি নির্বাচনই ছিল ভুয়া ও জালিয়াতির: মঈন খান

ফাইল ছবি

বিএনপি নেতারা বলেছেন, সাতই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রতি জনগণের অনাস্থা প্রকাশ পেয়েছে। সরকারের পায়ের নিচে মাটি নেই। এ কারণে তারা বিএনপির সমালোচনা করছে। তারা বলেন, বিএনপি কোনও মধ্যবর্তী নির্বাচনের দাবি করেনি, নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি তাদের। 

সদ্য কারামুক্ত জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও তার পরিবারের খোঁজ-খবর নিতে তার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান। এ সময় মঈন খান বলেন, বিগত ৩টি নির্বাচনই ছিল ভুয়া ও জালিয়াতির। 

সরকার যদি স্বাধীনতার পক্ষের হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের আস্থা রাখতে হবে। ২৪ ঘণ্টাই সরকার কেনো বিএনপির সমালোচনা করে, তাদের কিসের এতো ভয়? প্রশ্ন রাখেন মঈন খান।  

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত