জিএম কাদেরের বিস্ফোরক মন্তব্য
ছবি: ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন জিএম কাদের
সরকারের তীব্র সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, দ্রব্যমূল্য বাড়িয়ে সরকার নিজদলীয় মানুষদের সুযোগ-সুবিধা দিয়ে দেশে বৈষম্য বাড়াচ্ছে। বলেন, যারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, তাদের দিয়ে দেশের সার্বিক অবস্থার বিচার করছে সরকার।
রবিবার (১৭ মার্চ) রাজধানীর পল্লবীতে জাতীয় পার্টির মহানগর উত্তরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে এসব বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জি এম কাদের আরও বলেন, সপ্তাহে সপ্তাহে পণ্যের দাম বাড়ছে। দেশের ৯০ শতাংশ মানুষ কষ্টে আছেন, তারা খেয়ে, না খেয়ে দিন পার করছেন। অথচ এ নিয়ে সরকারের কোন মাথাব্যথা নেই।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের রিজার্ভ নেই, ডলার সংকটে প্রয়োজনীয় নিত্যপণ্য আমদানি করা যাচ্ছে না। আর সরকার জনগণের টাকা দিয়ে বিলাসিতা করছে। জনগণের পাশে দাঁড়াতে জাতীয় পার্টি প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে বলে জানানো হয় ইফতার অনুষ্ঠানে।
বিভি/এমআর













মন্তব্য করুন: