গাজায় নির্বিচারে নারী-শিশু হত্যা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে: এবি পার্টি
ফিলিস্তিনের গাজায় নির্বিচার নারী ও শিশু হত্যা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে। সেখানে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্বের সব মানবতাবাদীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির নেতারা।
রবিবার (২৪ মার্চ) ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার বিরুদ্ধে এবি পার্টি আয়োজিত গণনিন্দা ও প্রতিবাদী গণ–ইফতারে দলটির নেতারা এ আহ্বান জানান। রাজধানীর বিজয়নগরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হেফাজতে ইসলামের নায়েবে আমির আবদুর রব ইউসুফী বলেন, প্রতিদিন ইসরায়েলি বাহিনীর হাতে গাজার লোকেরা শহীদ হচ্ছেন। তাঁদের ত্রাণশিবিরগুলোতে পর্যন্ত হামলা চালানো হচ্ছে। অথচ গোটা পৃথিবীর বিবেক হিসেবে যারা দাবি করে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। গাজায় মানবিক বিপর্যয় চলছে বলে উল্লেখ করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান। ফিলিস্তিনে নির্বিচার গণহত্যা বন্ধে কার্যকর যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।
বিভি/এজেড













মন্তব্য করুন: